বাইক্কা বিলে মাছ ধরা বন্ধ করা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল অভয়াশ্রমসহ চারপাশের দুই কিলোমিটার ভাসানপানি এলাকায় ১৪৪ ধারা জারি করেও ডিমওয়ালা মাছ ও পোনা মাছ ধরা বন্ধ করা যাচ্ছে না।গত দুই দিনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনজন মৎস্যজীবীকে সাত দিনের কারাদণ্ড, চারজনকে এক হাজার টাকা করে জরিমানা এবং প্রায় ১৪০ কেজি মাছ জব্দ করে নিলামে বিক্রি করেছেন।গতকাল বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বরুণা বাজারে অভিযান চালিয়ে মুদ্দত মিয়া (৩৪), সায়রাজ মিয়া (৩০) ও মো. খালিক মিয়াকে (৩৮) সাত দিনের কারাদণ্ড দিয়েছেন। তাঁদের কাছ থেকে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, কই, শিং, মাগুরসহ বিভিন্ন প্রাজাতির ১২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। এই আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আ. কুদ্দূস।এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শ্রীমঙ্গল পৌরসভা মাছবাজারে অভিযান চালিয়ে মো. ফজল মিয়া, মো. হিরণ মিয়া, মোজাহিদ আলী ও মো. সিরাজ মিয়াকে এক হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ কেজি ছোট মাছ জব্দ করে নিলামে বিক্রি করা হয়।