বাইক্কা বিলে ১৪৪ ধারা জারি হলেও মাছ লুট চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে মাছের অভয়াশ্রম বাইক্কা বিলে মাছ লুট অব্যাহত রয়েছে। বিল এলাকায় ১৪৪ ধারা জারি করা হলেও মাছ লুট বন্ধ করতে পারছে না প্রশাসন।গত শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আশফাকুল হক চৌধুরী বাইক্কা বিলে ১৪৪ ধারা জারি করেন।গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, দুই শতাধিক গ্রামবাসী কোচ, পলো ও জাল নিয়ে বিলে মাছ ধরছেন। বিলের পর্যবেক্ষণ টাওয়ার এবং এর আশপাশে ১০-১২ জন পুলিশ রয়েছে। পুলিশের সামনেই আইন ভেঙে বিলে মাছ শিকার করছেন এলাকাবাসী। এ সময় বিলে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মিহির রঞ্জন দেব বলেন, ‘১৩ জন পুলিশ দিয়ে তিন-চার শ লোককে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের (আরএমও) নিয়োজিত প্রহরী মিরাশ মিয়া জানান, শুক্রবার ১৪৪ ধারা জারির পর লোকজন বিল থেকে চলে যান। কিন্তু গতকাল ভোরে ১৪৪ ধারা অমান্য করে শতাধিক মানুষ অভয়াশ্রমে নেমে মাছ শিকার শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাছ শিকারির সংখ্যা বেড়ে যায়। পুলিশ প্রথমে এদের নিবৃত্ত করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। পরে পুলিশ হাল ছেড়ে দেয়।ঘটনাস্থলে থাকা আইপ্যাক প্রকল্পের কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ইচ্ছে করলে প্রশাসন বিলটি রক্ষা করতে পারত। বাইক্কা বিলের সবকিছু শেষ হয়ে গেছে। শিং-মাগুর ছাড়া আর কোনো প্রজাতির মাছ বিলে আছে বলে মনে হয় না। ১২ বছরের অর্জন তিন দিনে নষ্ট হয়ে গেল।’