বাইতুল ইজ্জতে বিদ্রোহের মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাত-কানিয়া বাইতুল ইজ্জত বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহের ঘটনায় মঙ্গলবার আটজন সাক্ষ্য দিয়েছেন। হালিশহরে ২৮ বিজিবি ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৬-এ সকাল নয়টা থেকে এ সাক্ষ্য নেওয়া শুরু হয়। এ নিয়ে এই মামলায় মোট ১১ জনের সাক্ষ্য নেওয়া হলো। জানা গেছে, এ মামলায় মোট সাক্ষী ১৪৩ জন। গত ১৬ মার্চ তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গতকাল আটজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি আসামিদের সাক্ষ্য নেওয়া হবে। বিজিবির রাঙামাটির সেক্টরের কমান্ডার কর্নেল বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আদালত আজ বুধবার আবার সাক্ষ্য নেবেন। আদালতে সরকারপক্ষের কৌঁসুলি লে. কর্নেল শামীমুর রহমান বলেন, গতকাল বিজিবির সাতজন এবং একজন অবসরপ্রাপ্ত সুবেদার সাক্ষ্য দিয়েছেন। বুধবার আবার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।