বাইপাস সড়কের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নড়াইলের গোবরা বাজার এলাকায় বাইপাস সড়ক নির্মাণের দাবিতে বাজার বণিক সমিতি ও এলাকাবাসী গত ২৬ মার্চ থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছে।গতকাল শনিবার আবার বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কের বিভিন্ন স্থানে বেঞ্চ ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ আমজনতা খণ্ড খণ্ড মিছিল বের করে।