বাইরে গন্ডগোল, ভেতরে জালভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তরের ২২ নম্বর ওয়ার্ডের রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ে (বালিকা শাখায়) ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অভিনব কায়দায় জাল ভোট দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের ৮-১০ জনের একটি দল ১১ নম্বর ওয়ার্ডের রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ের (বালিকা শাখায়) গেটে এসে প্রথমে হইচই এবং পরে পুলিশ ও অন্যান্য প্রার্থীর লোকজনের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে। এরই মধ্যে তাদের ২/৩ জন কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে এবং দীর্ঘক্ষণ জালভোট দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পোলিং অফিসার জানান, ওই সময় তাঁর বুথেই শতাধিক জাল ভোট দেওয়া হয়েছে। এসব দৃশ্য ধারণ করতে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা একটি বেসরকারি টিভির ক্যামেরা ভেঙে ফেলে।