বাইরে থেকে ট্রেনে পাথর নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম পথে ট্রেনের যাত্রীদের কাছে এখন বড় আতঙ্ক বিষয় বাইরে থেকে পাথর ছুড়ে মারা। প্রতিদিনই পাথরের আঘাতে কোনো নো কোনো যাত্রী আহত হচ্ছেন। কিন্তু ট্রেনে প্রাথমিক চিকিৎ সার কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জের স্টেশনমাস্টার কাজী শহিদুর রহমান, শমশেরনগরের স্টেশনমাস্টার মোহাম্মদ শাহজাহান খান, সহকারী স্টেশনমাস্টার আবদুল মালিক ও লংলা রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ শাহাজাহান জানান, প্রতিদিন সিলেট থেকে ঢাকা অভিমুখে দিনের বেলা আন্তনগর জয়ন্তিকা ও আন্তনগর পারাবত ট্রেন যায়। ঢাকা থেকে ভোরে সিলেট অভিমুখে আন্তনগর পারাবত ও জয়ন্তিকা ট্রেন আসে। সিলেট থেকে সকালে চট্টগ্রাম অভিমুখে ও চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখে আন্তনগর পাহাড়িকা ট্রেন চলাচল করে। দিনে চলাচলকারী এসব ট্রেনে নওয়াপাড়া, শাহজীবাজার, মুকুন্দপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী স্টেশনের বাইরে মধ্যবর্তী স্থান থেকে বগি লক্ষ্য করে পাথর ছুড়ে মারা হয়। অনেক সময় ছোড়া হয় কাদামাটি। এতে যাত্রীদের জামা-কাপড় নষ্ট হয়। পাথরে শিশু, নারী ও পুরুষেরা আহত হচ্ছেন। গত তিন-চার মাসে এভাবে কমপক্ষে ১৫ থেকে ২০টি ঘটনা ঘটেছে।শমশেরনগর রেলওয়ে স্টেশনের পয়েন্টসম্যান ইসমাইল হোসেন বলেন, প্রায় দুই সপ্তাহ আগে তিনি স্ত্রী সন্তান নিয়ে কুমিল্লা থেকে আন্তনগর পাহাড়িকা ট্রেনে শমশেরনগর আসছিলেন। বেলা আড়াইটার দিকে ট্রেনটি শাহজীবাজার স্টেশন অতিক্রম করার আগে বাইরে থেকে বখাটেদের ছোড়া পাথরে তাঁর স্ত্রী গুরুতর আহত হন। তাঁকে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে রেখে চিকিৎ সা করাতে হয়েছে। ঢাকা অভিমুখী নিয়মিত যাত্রী ব্যবসায়ী শফিকুর রহমান, সুজা মেমোরিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহজাহান মানিক অভিযোগ করেন, নিক্ষিপ্ত পাথরে আহতদের প্রাথমিক চিকিৎ সার ব্যবস্থা না থাকায় সমস্যা জটিল আকার ধারণ করে।আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসের গার্ড (পরিচালক) শাহাদৎ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয়ভাবে চিহ্নিত এসব এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। প্রাথমিক চিকিৎ সাসেবা সম্পর্কে তিনি বলেন, প্রাথমিক চিকিৎ সাসেবা একেবারে নেই বলা যায় না। তবে যা আছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ট্রেনে পাথর ছুড়ে যাত্রীদের আহত করার ঘটনায় দিন দিন ট্রেনযাত্রীদের মধ্যে আতঙ্ক বেড়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য মাঝেমধ্যে চিহ্নিত এসব এলাকায় ট্রেনের বগির জানালা বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।