বাইরে পুলিশ, ভেতরে ব্যালটবাক্সে সিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর থেকে ভোটকেন্দ্রে ঢুকে ব্যালটবাক্সে সিল মারা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ও যুবলীগ নেতা নবিউল্লাহ রাজু ব্যালট পেপারে সিল মারছেন। এ সময় পুলিশকে বাইরে বসে থাকতে দেখা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা নূর উদ্দিন সারোয়ার প্রথম আলোকে বলেন, এ ঘটনা দুঃখজনক। আপনারা দেখেছেন, সকাল থেকেই এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছিল। কিন্তু দুর্বৃত্তরা দুপুরের পর কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারতে থাকে।
ঘটনাস্থলে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদীকে দেখা গেছে।