বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলায় ২১ জন দুস্থ মৎস্যজীবীকে একটি করে বাইসাইকেল ও চারজনকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার দুপুরে এসব উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ মো. রেজাউর রহমান প্রমুখ।