বাইসাইকেল পেলেন বরিশালের ৩৫ ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা উপকরণ হিসেবে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে মেধাবী এসব ছাত্রীকে দেওয়া হয়েছে বাই​সাইকেল। সার্কিট হাউস চত্বর থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
শিক্ষা উপকরণ হিসেবে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে মেধাবী এসব ছাত্রীকে দেওয়া হয়েছে বাই​সাইকেল। সার্কিট হাউস চত্বর থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

শিক্ষা উপকরণ হিসেবে বরিশালের ৩৫ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল সার্কিট হাউস চত্বরে ‘সকল বাধা পেরিয়ে যাবই’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রীদের কাছে বাইসাইকেল হস্তান্তর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। যারা সাইকেল পেয়েছে তারা বিদ্যালয় ও কলেজের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, ‘নারী শিক্ষার্থীরা বাইসাইকেল চালাবে এটা একটা সামাজিক আন্দোলন। যারা এর বিরোধিতা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
অন্য অতিথিরা বলেন, নারী শিক্ষার্থীরা বাইসাইকেল চালিয়ে যাতায়াত করলে তাদের সময় বাঁচবে। পরিবারও আর্থিকভাবে লাভবান হবে।
যেসব অভিভাবকের আর্থিক সামর্থ্য রয়েছে তাঁরা নিজ পরিবারে মেয়েদের বাইসাইকেল কিনে দেবেন এমন আহ্বানও অনুষ্ঠান থেকে রাখা হয়।
বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অতিরিক্ত সচিব দীপক কান্তি পাল, শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিন, বরিশাল বিভাগের কমিশনার মো. গাউস, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক।