বাইসাইকেল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে টিঙ্গবাড়ী উপজেলার সোনারং মডেল উচ্চবিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ৪২টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল এসব বাইসাইকেল বিতরণ করেন। এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সদস্য মানিক মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ, ইউএনও তাজিনা সারোয়ার, জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ ফজলুল করিম প্রমুখ। মুন্সিগঞ্জ প্রতিনিধি|