বাইসাইকেল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপক মোরশেদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের এএমডি হাসেম চৌধুরী, হেড অব এমওডিবি আজাদ শামসী। সিরাজগঞ্জ প্রতিনিধি|