বাইসাইকেল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে গতকাল মঙ্গলবার বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। ইউএনও নাছরিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন। ১৬টি ইউনিয়নের ১৬০ জন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়।