প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করে সুন্দরবন রক্ষার দাবিতে গতকাল সোমবার দিনাজপুরের ফুলবাড়ী শহরে বাইসাইকেল মিছিল করেছে প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা কথন নামের একটি ছাত্রসংগঠন। সকালে স্থানীয় নিমতলা মোড় থেকে শতাধিক ছাত্র-যুবক বাইসাইকেল মিছিলটি বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় নিমতলা মোড়ে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রাণ ও প্রকৃতির ঢাল সুন্দরবন। এই অমূল্য সম্পদ ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরি করা দেশের মানুষ কখনোই মেনে নেবে না। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা আমিনুল ইমলাম। দিনাজপুর অফিস