বাইসাইকেল র্যা লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পৌরসভার বাসিন্দাদের মধ্যে পয়োবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়াতে বাইসাইকেল র্যা লি অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর পৌরসভা, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও সোসাইটি ফর দ্য আরবান পুওরের (সাপ) যৌথ উদ্যোগে এ র্যা লির আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকেল চারটার দিকে র্যা লিটি ফরিদপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়। র্যা লিটি ভাঙ্গা রাস্তার মোড়, আলিপুর সেতু, জনতা ব্যাংকের মোড়, জেলা প্রশাসকের কার্যালয়, টেপাখোলা হয়ে প্রায় আট কিলোমিটার পথ অতিক্রম করে আদমপুরে কম্পোস্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। র্যা লিটি উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া।