বাইসাইকেল শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে সুন্দরবন রক্ষার দাবিতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাইসাইকেল শোভাযাত্রা করেছে জেলা ছাত্র ইউনিয়ন। শহরের রেলস্টেশনের পাশে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ‘সুন্দরবন আমার মা, ধ্বংস হতে দেব না’, ‘প্রাণ প্রকৃতি ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র চাই না’, ‘রামপাল চুক্তি ছুড়ে ফেলো, সুন্দরবন রক্ষা কর,’ ‘সারা বাংলা হবে লাল, রুখে দেব রামপাল’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ছাত্রনেতা আবদুল হালিম, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সবুজ বিশ্বাস প্রমুখ।