বাইসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দনিয়ায় বাসার কাছে গতকাল বুধবার সন্ধ্যায় বাইসাইকেলের ধাক্কায় আবদুর রহিম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে দনিয়ার উইলস লিটল ফ্লাওয়ার চিলড্রেন হোম স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ত।পারিবারিক সূত্র জানায়, রহিম মা-বাবার সঙ্গে দক্ষিণ দনিয়ার ১৫১৫ পাটেরবাগে থাকত। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসার কাছে রাস্তায় রহিম খেলছিল। এ সময় পেছন থেকে একটি বাইসাইকেলের ধাক্কায় শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।