বাউফল আ.লীগের ১২ নেতা-কর্মী জামিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ফারুকসহ ১২ নেতা-কর্মী জামিন পেয়েছেন। তাঁরা গতকাল পটুয়াখালীর দ্রুত বিচার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমানকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় তাঁরা আসামি ছিলেন। দ্রুত বিচার আদালতের বিচারিক হাকিম এস এম তারিক শামস তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন চন্দন সমাদ্দার।
মামলার এজাহার, পুলিশের দেওয়া অভিযোগপত্র ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ বিকেলে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মজিবুর রহমানকে মারধর করা হয়। ওই ঘটনায় তিনি ১৩ মার্চ পটুয়াখালীর দ্রুত বিচার আদালতে আওয়ামী লীগের নেতা আবদুল মোতালেব হাওলাদার, মো. ইব্রাহিম ফারুকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দাখিল করে। আদালত ২৭ জুলাই ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।