বাউফল উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইদুর রহমানকে সভাপতি ও মাহমুদ রাহাতকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং বাউফলে ছাত্ররাজনীতিতে গতিশীলতা আনতে দলের গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আলম, বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জোবায়দুল হক প্রমুখ নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।