বাউফল পৌরসভার তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষ হওয়ার দুই মাস পর গতকাল বৃহস্পতিবার বাউফল পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।নির্বাচন কমিশনের বরাত দিয়ে গতকাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, চলতি বছরের ২২ মে পটুয়াখালীর বাউফল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ এপ্রিল।উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা সাত হাজার ৫১০। নারী ও পুরুষ ভোটারের সংখ্যা সমান।