বাউফলে আগুনে ১০টি দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলের মমিনপুর বাজার ও ছয়হিস্যা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এসব দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার সম্পদহানি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার মুদি-মনোহারি ব্যবসায়ী সনজিত দাসের ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন পাশের ইউনুস ব্যাপারীর হোটেল, বাবুল মিয়ার প্রসাধনের দোকান, নেছার সিকদার ও সাইফুল সিকদারের ওষুধের দোকান, ইউনুস গাজীর বইয়ের দোকান, আলম গাজীর মুদি দোকান ও আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে ছড়িয়ে পড়ে।
একই সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারে সৌরবিদ্যুতের ব্যাটারির বিস্ফোরণ থেকে আগুনে ছড়িয়ে পড়ে।