বাউফলে ইটভাটা বন্ধ করে দিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় মোল্লা ব্রিকস নামের একটি ইটভাটার দুটি ড্রাম চিমনি ভেঙে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইটভাটাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার বেলা তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ ওই জরিমানা করে ইটভাটাটি বন্ধ করে দেন।ইটভাটার ব্যবস্থাপক সুধীর চন্দ্র দেবনাথ জরিমানার টাকা পরিশোধ করেন। উপজেলায় এমন আরও ১১টি ইটভাটা রয়েছে। বিধি অনুযায়ী ফসলি জমি ও জনবসতি এলাকায় ইটভাটা করা যাবে না। এ ছাড়া ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার ও কাঠ পোড়ানো যাবে না। এসব শর্ত অমান্য করে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে গড়ে ওঠে মোল্লা ব্রিকস নামের ওই ইটভাটাটি।৫ জানুয়ারি প্রথম আলোয় ‘বাউফলের ১২টি ইটভাটাই ড্রাম চিমনির, পুড়ছে কাঠ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ বলেন, ‘পরবর্তী সময়ে অবৈধ সব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’