বাউফলে কৃষকের ধান লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে মুজিবুল হক হাওলাদার নামের এক কৃষকের বাড়ির উঠান থেকে ৫০ আঁটি ধান লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাহির দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মজিবুল হক অভিযোগ করেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের দফাদার মো. ইউনুছ মিয়া, চৌকিদার মো. হারুন, মো. বাদশা ও মো. ইসমাইলের সহযোগিতায় দেলোয়ার হোসেন প্রকাশ্যে ধান লুট করে নিয়ে যান।দেলোয়ার হোসেন জানান, মুজিবুল হক হাওলাদারদের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ আছে। তবে ধান লুটের বিষয়ে তাঁর কিছুই জানা নেই।