বাউফলে চার দিন পর অপহৃত যুবক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকা থেকে অপহরণের চার দিন পর গত বৃহস্পতিবার রাতে হাসিবুল ইসলাম ওরফে নয়ন (২৭) নামের এক যুবককে উদ্ধার করেছে র্যাব। নয়ন কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামের শফিউল বশারের ছেলে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ধানখালী ইউনিয়নের লোন্দা দাখিল মাদ্রাসার সামনের সড়ক থেকে নয়নকে সাত-আটজন দুর্বৃত্ত অপহরণ করে। পরে তাঁর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে নয়নের চাচি রাশিদা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা করেন।