বাউফলে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে গতকাল রোববার বেলা ১১টার দিকে ভেজালবিরোধী অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ছয় হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন।বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ অভিযানে নেতৃত্ব দেন।আদালত সূত্রে জানা গেছে, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে আলতাফ বেকারিকে পাঁচ হাজার টাকা ও তিনটি মিষ্টি দোকানের প্রতিটির মালিককে ৬০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করে তাঁদের সতর্কও করে দেওয়া হয়।এ ছাড়া আদালত প্রকাশ্যে লোকালয়ে ধূমপান করার অপরাধে চার ধূমপায়ীর প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেছেন। অন্য দুই ধূমপায়ীর কাছে টাকা না থাকায় তাঁদের কান ধরে ওঠবস করানো হয়।