বাউফলে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তসলিম তালুকদার নামের এক চেয়ারম্যান পদপ্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তিনি দাবি করেছেন, বিএনপির কোনো কমিটিতে তিনি নেই।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠির ফটোকপি উপজেলার দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিতরণ করা হয়।
মো. তসলিম তালুকদার বহিষ্কারের ঘটনাকে হাস্যকর দাবি করে বলেন, বর্তমানে বিএনপির কোনো কমিটিতেই তিনি নেই। সে ক্ষেত্রে বহিষ্কারাদেশ তাঁর জন্য প্রযোজ্য নয়।
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির সাধারণ সম্পাদক শহীদুর রহমান তালুকদার বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।