বাউফলে ছাত্রলীগের পাল্টা কমিটি
পটুয়খালীর বাউফলে ছাত্রলীগের পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগ ঘোষিত এ কমিটিতে সাইদুর রহমানকে সভাপতি ও মাহমুদ রাহাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর আগে গত বছরের ১৪ অক্টোবর সরকারদলীয় স্থানীয় সাংসদ ও হুইপ আ স ম ফিরোজ মাহমুদ হাসানকে সভাপতি ও মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন।মঙ্গলবার ও গতকাল বুধবার পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান স্বাক্ষরিত নবগঠিত এ কমিটির বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়। আগের কমিটিকে গঠনতন্ত্রের পরিপন্থী দাবি করে বিলুপ্তি ঘোষণা ও ২৯ জুলাই ১৩ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে জেলা ছাত্রলীগ।আগের কমিটির সভাপতি রুবেল জানান, জেলা কমিটির এ হঠকারী সিদ্ধান্ত তাঁরা মেনে নেননি। জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বলেন, ছাত্ররাজনীতিতে গতিশীলতা আনায়নের লক্ষ্যে গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। পাল্টা কমিটি ঘোষণা নিয়ে গতকাল দুই পক্ষ হাইস্কুল মার্কেটে মুখোমুখি অবস্থান নেয়।