বাউফলে দুই ভাইকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ সুলতানাবাদ গ্রামে গতকাল সোমবার দুপুরে আবুল হোসেন বিশ্বাস (৪০) ও আলী হোসেন বিশ্বাস (৬০) নামের দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে যৌথ মালিকানাধীন পুকুরে মাছ ধরতে যান আবুল হোসেন বিশ্বাস।
এ নিয়ে মেজো ভাই নুর হোসেন বিশ্বাস (৪৮) ও তাঁর স্ত্রী রহিমা বেগমের (৪২) সঙ্গে আবুল হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুর হোসেন বিশ্বাস তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে এলোপাতািড় কুপিয়ে আবুল হোসেনকে জখম করেন। এ সময় তাঁদের বড় ভাই আলী হোসেন বিশ্বাস (৬০) এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়।
এ ঘটনার পর নুর হোসেন বিশ্বাস পালিয়ে যান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।