বাউফলে ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি বন্দরে গত বৃহস্পতিবার একটি দোকান থেকে নগদ টাকা, সোনার চেইন ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় তিনজন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে তিন ঘণ্টা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। স্থানীয় সূত্র জানায়, কালিশুরি বন্দরের সঞ্জয় মালাকার নামের এক ব্যক্তির দোকান থেকে চীনে তৈরি একটি মোবাইল ফোন সেট কেনেন মিলন তালুকদার নামের এক যুবক। কয়েক দিন পর সেটটিতে সমস্যা দেখা দেয়। মিলন সেটটি ফেরত দিতে চাইলে মিলন ও সঞ্জয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সঞ্জয়ের অভিযোগ, বৃহস্পতিবার মিলন একদল সন্ত্রাসীকে নিয়ে তাঁর দোকানে হামলা চালান।