বাউফলে নকল ওষুধসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির ‘ফিল ওয়েল গোল্ড’-এর নকল ওষুধ বিক্রির সময় ইমরান কবির নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সোয়া আটটায় পটুয়াখালীর বাউফল পৌরসভার ‘মায়ের দোয়া’ ফার্মেসিতে ওই নকল ওষুধ বিক্রির সময় স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার ধানদি গ্রামের ইমরান কবির নকল ওষুধ নিয়ে ওই ফার্মেসিতে বিক্রি করতে যান। ফার্মেসির মালিক হাফিজুর রহমানের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিক স্কয়ার কোম্পানির বাউফলের প্রতিনিধি সাহাবুদ্দিন ও কামরুজ্জামানকে মুঠোফোনে বিষয়টি জানান। এ ঘটনায় ওই রাতেই কামরুজ্জামান বাউফল থানায় একটি মামলা করেন।