প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলে যৌতুক না পেয়ে রুবিনা বেগম (২৫) নামের এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িত দাশপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য তহমিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে কালাইয়া বন্দরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, যৌতুকের এক লাখ টাকা দিতে রাজি না হওয়ায় শুক্রবার রাত আটটার দিকে স্বামী আবদুল আজিজ, শাশুড়ি তহমিনা বেগমসহ কয়েকজন মিলে রুবিনাকে মারধর করেন। লাঠি দিয়ে পিটিয়ে থেতলে দেওয়া হয় তাঁর শরীরের বিভিন্ন অংশ। এ ঘটনায় রুবিনার বাবা শাহজাহান চৌকিদার শনিবার তিনজনের নাম উল্লেখ করে বাউফল থানায় মামলা করেন।