বাউফলে নির্বাচনী সহিংসতায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ও দাসপাড়ায় পৃথক সহিংস ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রোববার এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে কালিশুরী ইউনিয়নের রাজাপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নেছার উদ্দিন জামালের সমর্থকদের সঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে মোক্তার আলী, সোহেলা মৃধাসহ পাঁচজন আহত হন।শনিবার রাত পৌনে ১০টায় দাসপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় ওই ইউপি সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের সঙ্গে অপর সদস্য পদপ্রার্থী মন্নান ব্যাপারীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে চুন্নু প্যাদা, মনিরসহ পাঁচজন আহত হন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইছাহাক আলী বলেন, ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি।