বাউফলে নৌকাডুবি, জেলে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া লঞ্চঘাটসংলগ্ন তেঁতুলিয়া নদীতে গত সোমবার একটি নৌকা ডুবে গেছে। এ সময় ওই নৌকায় থাকা রিপন সর্দার (২৫) নামে এক জেলে নিখোঁজ হন।স্থানীয় লোকজন জানান, উপজেলার ধুলিয়া লঞ্চঘাটসংলগ্ন জেলেপল্লির আক্কাস সর্দারের ছেলে রিপন গত সোমবার সন্ধ্যায় একটি নৌকা নিয়ে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যান। গভীর রাতে তাঁর নৌকাটি লঞ্চের ধাক্কায় ডুবে যায়। ভোরে স্থানীয় লোকজন নদী থেকে নৌকাটি উদ্ধার করেন। তাঁরা এ সময় রিপনকে খুঁজে পাননি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশচন্দ্র কর্মকার বলেন, ‘তেঁতুলিয়া নদীতে নৌকাডুবি ও জেলে নিখোঁজ রয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’