বাউফলে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে পুলিশ সদস্যদের নিয়ে পটুয়াখালীর বাউফলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল সাহেব আলী পাঠান। এতে সভাপতিত্ব করেন বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও এ বি এম সাদিকুর রহমান, ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান, জেলা জজ আদালতের আইনজীবী কালা চাঁদ প্রমুখ।