বাউফলে প্রতিমা ভাঙচুর, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া মন্দিরের দুটি প্রতিমা গতকাল শুক্রবার দুপুরে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় মো. দেরাজ হাওলাদার (৫৮) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি নওমালা ইউনিয়নের নিজ বটকাজল গ্রামে। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, তিনি পাগল কি না, খতিয়ে দেখা হচ্ছে।