প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল পৌরসভার একটি নর্দমার কাজ চলার সময় গতকাল বুধবার পাশের একটি বাড়ির প্রাচীরধসে ছয় শ্রমিক আহত হয়েছেন৷ আহত শ্রমিকদের মধ্যে সাইফুল (৩২), জালাল (৪০) ও সবুজ (১৮) নামের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ এ ছাড়া আহত শামীম (৩০), কামাল (২৭) ও মন্নানকে (২৯) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷