বাউফলে বজ্রপাতে কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর চরে গতকাল শনিবার বজ্রপাতে একজন নিহত হয়েছেন। তাঁর নাম আমির হোসেন (২৫)। তিনি একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আবদুর রহমান হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে আমির মমিনপুর চরে আমন ধানের বীজতলা তৈরি করছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।