বাউফলে বাদীকে পিটিয়ে জখম করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে একটি মামলার আসামিরা বাদীকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার নওমালা ইউনিয়নের ভাংড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম খোকন হাওলাদার (৪৫)।জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে খোকন হাওলাদারের স্ত্রী পারভিন বেগমকে (৩২) গত আগস্টে একই গ্রামের খলিল চৌকিদার ও আজাহার হাওলাদারের লোকজন মারধর করেন। এ ঘটনায় ওই সময় খোকন আদালতে খলিল ও আজাহারসহ ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা হওয়ার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। আসামিরা গত বৃহস্পতিবার জামিনে ছাড়া পান। সোমবার বিকেলে বাড়ি যাওয়ার পথে আসামি খলিল ও আজাহারসহ ১০-১২ জন খোকনের ওপর হামলা চালান। খবর পেয়ে বাউফল থানার উপপরিদর্শক জাকির হোসেন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খলিল চৌকিদার বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না।’