বাউফলে বাল্য বিবাহ ঠেকাল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে চলতি বছর এসএসসি পাস করা এক ছাত্রীর (১৫) বিয়ে পুলিশ বন্ধ করে দিয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, কনকদিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাস করা ওই ছাত্রীর সঙ্গে গতকাল বাদ জুমা পটুয়াখালী পৌরসভার সবুজবাগ এলাকার ফয়জর আলী মিয়ার ছেলে মো. তুহিনের (৩৫) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে বাউফল থানার পুলিশ গিয়ে ওই বিয়ে বন্ধ করে দেয়।