বাউফলে বিষ প্রয়োগ করে মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে দেড় লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাকলা তাঁতেরকাঠি গ্রামের আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।আলম হাওলাদার অভিযোগ করেন, তাঁর দুটি ও তাঁর ভাই কালাম হাওলাদারের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়েছে। এলাকার রাধু মৃধা ও ইউসুফ মৃধার সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে তাঁরা তাঁদের পুকুরের মাছ নিধন করেছে। রাধু মৃধা প্রতিপক্ষ আলম হাওলাদার ও তাঁর ভাইদের পুকুরের মাছ নিধন করার অভিযোগ অস্বীকার করেছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।