বাউফলে বিষক্রিয়ায় চারটি গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছের খাবার খেয়ে বিষক্রিয়ায় গতকাল শনিবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা গ্রামে এক কৃষকের চারটি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মো. নুরু সরদার।নুরু সরদার জানান, তিনি মাছের খাবার হিসেবে পুকুরে দেওয়ার জন্য গত শুক্রবার একত্রে ইউরিয়া সার ও খৈল ভিজিয়ে রেখেছিলেন। অসাবধানতাবশত তাঁর ছেলে রফিক ওই খাবার চারটি গরুকে খেতে দেয়। পরে তা খেয়ে গরুগুলো মারা যায়। এদের মধ্যে দুটি হালের বলদ, একটি গাভি ও একটি বকনা বাছুর ছিল। স্থানীয় লোকজন জানান, গরু চারটির দাম কমপক্ষে এক লাখ ২০ হাজার টাকা হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, সার ও খৈল একত্রে খাওয়ার ফলে বিষক্রিয়ায় গরুগুলো মারা গেছে।