বাউফলে ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার ১১টি ইউনিয়নে ভালনার‌্যাবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির চাল দুস্থদের মধ্যে বিতরণের সময় মাপে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।সদর ইউনিয়নের অলিপুরা গ্রামের সালমা বেগম (৩৫) ও মর্জিনা বেগম (৩২), বিলবিলাস গ্রামের লাভলী বেগম (৩০) ও রিনা বেগম (৩৫) জানান, পাঁচ মাসে তাঁদের ১২২ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ৯০ কেজি করে দেওয়া হয়েছে। তাঁরা দাবি করেন, প্রত্যেককেই চাল কম দেওয়া হয়েছে।এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন খান জানান, চাল বিতরণের সময় কিছু অতিরিক্ত দুস্থ ভিড় করে। প্রকৃত সুবিধাভোগী ব্যক্তিদের কাছ থেকে কিছু চাল রেখে তা ওই দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার বাউফল সদর ইউনিয়নের ১৭৫ জন দুস্থ নারীর মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হয়। ওই দিন বিকাল সাড়ে তিনটার দিকে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ১৬৩ জনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। ১২ জন অনুপস্থিত ছিলেন। তাঁদের চাল পরে বিতরণ করা হবে বলে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানান।মদনপুরা ইউনিয়নের রামলক্ষ্মণ গ্রামের মনোয়ারা বেগম (৩৮) ও মমতাজ বেগম (৩৭) অভিযোগ করেন, তাদের প্রত্যেককে ৮০ কেজি করে চাল দেওয়া হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১২-১৩ অর্থবছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসের ভিজিডির চাল একসঙ্গে বিতরণ করা হচ্ছে। ৫ জুন থেকে ওই চাল বিতরণ শুরু হয়। নিয়মানুযায়ী একজন দুস্থ নারী প্রতি মাসে ২৪ দশমিক ৩৯ কেজি করে পাঁচ মাসে মোট ১২১ দশমিক ৯৫ কেজি চাল পাবেন। বাউফল উপজেলার ১৪টি ইউনিয়নে ভিজিডি সুবিধোভোগী দুস্থ নারীর সংখ্যা দুই হাজার ৪৩২ জন। তাঁদের মধ্যে মঙ্গলবার পর্যন্ত এক হাজার ৯১৫ জনকে চাল দেওয়া হয়েছে।