বাউফলে মাছ ধরা নিয়ে দুই জেলেকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় নদীতে মাছ ধরা নিয়ে গতকাল রোববার দুই জেলেকে পিটিয়ে আহত করা হয়েছে। তাঁদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠী গ্রামের জেলে সেলিম বেপারী তাঁর ছেলে ইমরানকে নিয়ে গতকাল সকালে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলে তাঁরা নৌকায় বসে ছিলেন। এ সময় একই ইউনিয়নের নিমদী গ্রামের সানু গাজীর ছেলে হালিম গাজীর (২৫) নেতৃত্বে চারজন লোক সেলিমকে তাঁর জাল সরিয়ে অন্য জায়গায় ফেলতে বলেন। এ প্রস্তাবে রাজি না হওয়ায় সেলিম বেপারী ও তাঁর ছেলে ইমরানকে তাঁরা বেদম মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।