বাউফলে মার্কেটে আগুন, তিনটি দোকান ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসংলগ্ন মার্কেটের তিনটি দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটেছে।
পূর্ববিরোধের জের ধরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে এলাকার অনেকে ধারণা করছেন। ভয়ে আতঙ্কিত দোকানমালিকেরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাত দুইটার দিকে সুমন হাওলাদারের মুদি দোকানে আগুনের শিখা দেখে স্থানীয় এক ব্যক্তি চিৎকার দেন।
পরে আগুন পাশের আরিফুর রহমানের প্রসাধনী ও মালেক শরীফের মুদি দোকানে ছড়িয়ে পড়ে।