বাউফলে মোটরসাইকেল বহরে প্রতিপক্ষের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেঞ্চদ তালুকদারের মোটরসাইকেল বহরে গতকাল মঙ্গলবার সকালে হামলা হয়েছে। উপজেলার ধূলিয়া কলেজিয়েট স্কুলসংলগ্ন সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য তাঁরা প্রতিপক্ষ বিএনপির বাউফলের সাবেক সাংসদ শহিদুল আলমের পক্ষকে দায়ী করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক আহমেঞ্চদ তালুকদার ও সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল উপজেলার ধূলিয়া ইউনিয়নের ৪ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডে ফারুক তালুকদার কর্মিসভায় যোগ দিতে সকালে ১০-১৫টি মোটরসাইকেলের বহর নিয়ে রওনা হন। বেলা সোয়া ১১টার দিকে বহরটি ধূলিয়া কলেজিয়েট স্কুলসংলগ্ন সেতু এলাকায় পৌঁছালে ২০-২৫ জন তাঁদের গতিরোধ করে হামলা চালায়। এ সময় তারা দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ অবস্থায় ফারুক তালুকদার সমর্থকদের নিয়ে ফিরে যান। ফারুক আহমেঞ্চদ তালুকদারের মুঠোফোনে বারবার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর সমর্থিত বাউফল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুর রহমান তালুকদার অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সাংসদ শহিদুল আলমের সমর্থিত লোকজন এ ঘটনা ঘটিয়েছে। শহিদুল আলম তালুকদার দাবি করেন, বিষয়টি তাঁর জানা নেই। তার পরও যখন দেশব্যাপী হরতাল পালিত হচ্ছে, সেই অবস্থায় গাড়িবহর নিয়ে একজন বিএনপির নেতার রাস্তায় নামা ঠিক হয়নি।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।