বাউফলে যুবলীগের নেতাসহ নয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীকে মারধর করাসহ তাঁর কাছ থেকে তিন লাখ টাকার চেক ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের ঘটনায় পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনির হোসেন মোল্লাসহ নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী ব্যবসায়ী সুরুজ জামান এ মামলা করেন।সুরুজ জামান জানান, সোমবার লঞ্চঘাট এলাকা থেকে তাঁকে তুলে নিয়ে মারধর করেন মনির হোসেন ও তাঁর সাঙ্গপাঙ্গরা। তাঁরা ১০ লাখ টাকা চাঁদাও দাবি করেন। অভিযোগ অস্বীকার করে মনির হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা তাঁর জানা নেই।