বাউফলে সংঘর্ষে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ আটজন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কর্পূরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবদুল মান্নান খানের সঙ্গে শফিক খানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার বেলা তিনটার দিকে আবদুল মান্নান খানের ছেলে হাসানকে (২২) প্রতিপক্ষের লোকজন মারধর করে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের দুই নারীসহ আটজন আহত হন। তাঁরা হলেন বেগম, সুবর্ণা, কামাল, জাকির, হাসান, জাহাঙ্গীর, রাসেল ও ফয়সাল। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।