বাউফলে সব বই পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদার তুলনায় বই কম আসায় শিক্ষাবর্ষের শুরুর দিনে একটি করে নতুন বই পেয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা। গত শুক্রবার প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই দিন সন্ধ্যার দিকে চাহিদার সব বই পৌঁছে দেওয়া হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান স্বপন বলেন, গতকাল সকালে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ওই বই পৌঁছে দেওয়া হয়েছে ও ওই দিনই সব শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে।