বাউফলে সেই ভাটাটি ফের বন্ধ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে মোল্লা ব্রিকস নামের সেই ইটভাটাটি আবারও বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ড্রাম চিমনি ব্যবহার করায় ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং শ্যালো ইঞ্জিনচালিত পানির পাম্প জব্দ করা হয়েছে। গতকাল সোমবার অভিযান পরিচালনা করার সময় আদালত ইটভাটার দুটি ড্রাম চিমনিও ভেঙে দেন।
উপজেলার ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ফসলি জমি ও জনবসতিপূর্ণ এলাকায় মোল্লা ব্রিকস নামের একটি ভাটা গড়ে তোলেন স্থানীয় আবদুল আজিজ ওরফে কুট্টি মোল্লা। এ নিয়ে গত ৫ জানুয়ারি প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এরপর ৭ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাটাটি বন্ধ করে দেন। মালিক গত সপ্তাহে ভাটাটি চালু করেন। নির্বাহী হাকিম মো. মারুফুল আলম গতকাল দুপুরে ওই ভাটায় অভিযান পরিচালনা করেন।