বাউফলে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের ব্যবসায়ী জিয়াউর রহমানকে (২৮) হত্যার ঘটনায় প্রধান আসামি সুজন খাঁকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।গতকাল রোববার পটুয়াখালীর অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক টি এম মুছা এই দণ্ডাদেশ দেন। আদালত মামলার অপর তিন আসামি কবির হোসেন, এম এ মান্নান মৃধা ওরফে মামুন মৃধা ও রিপনকে বেকসুর খালাস দিয়েছেন। ওই গ্রামের রাজ্জাক রাঢ়ীর ছেলে জিয়াউর রহমান ২০০৮ সালের ১১ ডিসেম্বর রাতে খুন হন। ১২ ডিসেম্বর তাঁর ভাই গোলাম আজম বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।