বাউফলে হামলায় শিক্ষক ও তাঁর স্ত্রী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল পৌর এলাকায় গতকাল রোববার এক শিক্ষককে কুপিয়ে ও তাঁর স্ত্রীকে পিটিয়ে জখম করা হয়েছে। কালভার্ট নির্মাণে বাধা দেওয়ায় এক ঠিকাদারের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আহত ব্যক্তিরা হলেন উপজেলার সুলতানাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নাসির উদ্দিন (৪৪) ও তাঁর স্ত্রী হালিমা বেগম (৪০)।হামলার অভিযোগ অস্বীকার করে কুট্টি মোল্লা দাবি করেন, কালভার্ট নির্মাণের কাজে ওই শিক্ষক ও তাঁর স্ত্রী বাধা দিয়েছেন। এ সময় ধাক্কা লেগে তাঁরা আঘাত পেতে পারেন।বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।